শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনা- সুনামগঞ্জের শিক্ষক সমাজ রাস্তায়

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের প্রতি সমব্যাথী সুনামগঞ্জের সর্বস্তরের শিক্ষক সমাজ সোমবার দুপুর ১২ টায় জেলা শহরে মানববন্ধন করেছেন। শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত এই প্রতিবাদী মানববন্ধনে জেলার ১১ উপজেলা থেকে এসেও শিক্ষকরা যোগদান করেন।
প্রবীণ শিক্ষক মো. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পৌর কলেজের সহ অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি ফররুখ আহমদ তালুকদার, প্রভাষক শাহ্ আবু নাসের, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কানন বন্ধু রায়, সদর   উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষক সাজাউর রহমান, অধ্যক্ষ বিমলাংশু রায়, সুচিত্র চৌধুরী, শিক্ষক নেতা কামরুজ্জামান, নুরুল আবেদীন, শফিকুল ইসলাম, সঞ্চিতা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন,‘শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে যারা অপমানিত করেছে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন, নারায়ণগঞ্জের সেলিম ওসমানরা সারা দেশের লাখ লাখ শিক্ষকদের চাইতে শক্তিশালী নয়, সেলিম ওসমানের শাস্তি না হলে শিক্ষকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন’। একই সঙ্গে শিক্ষক শ্যামল কান্ত ভক্ত ও তাঁর পরিবারের নিরপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় সমাবেশ থেকে।
জামালগঞ্জেও
বিক্ষোভ
জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত’র উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র কুমার দাস, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিক আহমেদ, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরী, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার,অর্চনা রাণী তালুকদার প্রমুখ।