ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব গয়াছ মিয়া তালুকদার(৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। সোমবার দুপুর ১২টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে খিদ্রাকাপন ঈদগাহ মাঠে মরহুমের যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে আলহাজ্ব গয়াছ মিয়া তালুকদারের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাসিম হোসাইন, উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, আ.লীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল, আ.লীগ নেতা চান মিয়া, পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আ.লীগ নেতা রেজা মিয়া তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, জাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকসহ নেতৃবৃন্দ।
- ছাতকে ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক সমিতির কমিটি গঠন
- ছাতকের দ. খুরমায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন


