জগন্নাথপুর প্রতিনিধি
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদেরকে শুধু পড়ালেখা করলে হবে না পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ভ্রমণ নৈতিক শিক্ষা ও আর্দশ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তিনি বলেন, এখন আমাদের অভিভাবক ও শিক্ষকরা ছেলে মেয়েদের শুধু পড়ালেখা করার জন্য চাপ দেন। তার পরও পড়ালেখার মানোন্নায়ন হচ্ছে না এর কারণগুলো চিহ্নিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বুধবার জগন্নাথপুর উপজেলার শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুন নূর,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, অরুনদোয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন,আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ দাশ, সাজেদা খানম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ, জয়দা মাদ্রাসার সুপার মখছুদুল করিম, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদ্রীপ ভচ্রাচার্য্য, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিমা খাতুন, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেশ চক্রবর্তী, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম মশাহিদ, এম ফজরুল ইসলাম প্রমুখ। কুরআন তেলওয়াত করেন ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, গীতা পাঠ করেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে। পরে তিনি উপজেলা ভূমি অফিস পরির্দশন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পালসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেণ। বিকেল তিন টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা স্কাউটস কমিটির কার্য নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ এমরান আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মখলেছুর রহমান, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি নজির উদ্দিন আহমদ, আব্দুস সামাদ, ধীরেন্দ্র তালুকদার, উপজেলা স্কাউটস সহকমিশনার সাইফুল ইসলাম রিপন, কাজল বণিক, আকবর আলী,সহ- সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা স্কাউটস লীডার ছালিক মিয়া চৌধুরী, কাব লীডার আব্দুল মালিক, গ্রুপ কমিটির সভাপতি(কাব) মোছাঃ সেলিনা বেগম, সহকারী শিক্ষক রাসেল মিয়া প্রমুখ। সভায় জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জের রাস্তাঘাট স্কাউটিংয়ে ভরে যাক এই শ্লোগান নিয়ে সবাইকে স্কাউটস আন্দোলন ছড়িয়ে দিতে হবে।


