স্টাফ রিপোর্টার
পৌর শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শহরের ৭ টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে জুবিলী উচ্চ বিদ্যালয় ছাড়া শহরের অন্য সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হতে দেখা গেছে।
সোমবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে ঘন্টাব্যাপি প্রতিবাদী এই মানববন্ধন অনুষ্টিত হয়। মানবন্ধনে শহরের ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শাহজাহান আলীকে শনিবার রাতে শহরের নতুনপাড়া এলাকার বাসা থেকে ডেকে এনে সন্ত্রাসীরা বেধরক মারধর করে। এতে তিনি আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইনচান মিঞা, জ্যেষ্ঠ শিক্ষক জামাল উদ্দিন, শাহনাজ বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশীদ জানান শিক্ষকের উপর হামলায় একটি মামলা হয়েছে। আমারা বিষয়টি দেখছি। তদন্ত চলছে।


