শিপলুর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
তাহিরপুর জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে তাহিরপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের  সহ-সভাপতি ঝুমুর তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির পাপন, তাহিরপর জয়নাল আবেদীন কলেজ ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান শোভন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি এমদাদুল নূর, বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইজুল হক, যুবলীগের সদস্য রাসেল আহমেদ রাসেল, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা উত্তম পুরকায়স্থ, আসরাফুজ্জামান ইমন, রাজন চন্দ্র, আবুল কাশেম, জুবায়ের ইসলাম লিমন, অপু তালুকদার, পাপলু মিয়া, প্রতীক হাসান নবী, বিশ্বজিৎ তালুকদার, আজহারুল ইসলাম সোহাগ প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।