শিবির কর্মী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে হাফিজ সাইদুল ইসলাম সাইদ(৩০) নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোবিন্দগঞ্জ-
সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের সানুর আলীর পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।