স্টাফ রিপোর্টার
বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থ্াপনায় ৪ দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৪ দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানের প্রথম দিনে দর্শকদের সামনে বাশেঁর খেলনা, সমান্তরাল যাত্রা, দৃষ্টি হারা গল্প,এ লেটার টু গড, মন ফড়িং, স্বপ্নপাখি, রাজপুত্তুর চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা কালচারাল অফিসার আহমেদ মন্ঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
- সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- ৯ উইকেটে দোয়ারা ও ৪৪ রানে বিশ্বম্ভরপুর জয়ী


