শিল্পপতি আলী জিজানীকে সংবর্ধনা

দোয়ারাবাজার প্রতিনিধি
সৌদীআরবের নাগরিক, বিশিষ্ট শিল্পপতি আলী জিজানী এর দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে রাজনপুর গ্রামে আগমন উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
সৌদী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. ছমির উদ্দিনের উদ্যোগে শনিবার দুপুরে রাজনপুর গ্রামের মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার অব. রফিক উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা সৌয়দ আহমদ, আবজাল হোসেন, মোশাহীদ আলী, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, উত্তর খুরমা ইউপির চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, আশিদ রাজা চৌধুরী, অশোক দাস, সেচ্ছাসেবকলীগ নেতা ছালিক, মুশারফর হোসেন, যুবলীগ নেতা জাবেদ নকিব, মাসুক মিয়া, তাজুল ইসলাম, দবির আহমদ, ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুুকদার, শামীম আহমদ, সুয়েব তালুকদার,সুয়েব মিয়া, সাজিদ মিয়া, স্বাগত বক্তব্য রাখেন,মিজানুর রহমান কালা মিয়া প্রমুখ।