স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের ভাঙ্গা অংশের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। রবিবার দুপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় ওই রাস্তার বেহাল দশা নিয়ে আলোচনা উঠলে উপস্থিত সওজের জেলা নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের ভাঙা অংশের দরপত্র আহবান করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই অংশের কাজ শুরুর চেষ্টা করবেন তাঁরা।
সওজের জেলা নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, ‘এই সড়কটি আগে এলজিইডির অধীনে ছিল। এলজিইডি এই সড়কটি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা সড়কের দুইটি অংশে অধিক ভাঙা চোরা জায়গাটুকু মেরামত করব। ইতোমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কাজ শুরু করতে পারব।
- জামালগঞ্জে স্বেচ্ছাব্রতীদের প্রশিক্ষণ
- জগন্নাথপুরের আব্দুস সোবহান হাই স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন


