জামালগঞ্জে স্বেচ্ছাব্রতীদের প্রশিক্ষণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ স্বেচ্ছাব্রতীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাঙ্গার প্রজেক্ট’র সহযোগিতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৭ জন স্বে”চ্ছাব্রতী  উপস্থিত ছিলেন। প্রশিক্ষক  ছিলেন প্রজেক্ট’র জেলার সমন্বয়কারী আব্দুল হালিম। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়।