স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডা এর আর্থিক সহযোগিতায় ও মানবিক সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’ সুনামগঞ্জ এর সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সোনাপুর বেদে পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারে ২শত’ শীতার্তের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান টরন্টোর, কানাডা’র ধর্ম বিষয়ক সম্পাদক আমজাদ আলী, দৈনিক সুনামগঞ্জের খবর এর সহকারী সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, অ্যাডভোকেট এনাম আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মো. জামিউল ইসলাম তুরান, সমাজসেবক সৈয়দুল ইসলাম, সংবাদকর্মী এন এ নাহিদ প্রমুখ।
- রামনগর পশ্চিমপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
- প্রভুপাদ শ্রীশ্রীকৃষ্ণপদ গোস্বামীর সমাধিতে নাম ফলক স্থাপন


