জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করীম শামিম।
রামনগর পশ্চিমপাড়া বাসিন্ধাদের অর্থায়নে ও গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ জহুর উল্ল্যা’র দান করা ৯ শতক ভূমিতে জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দি, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহমদ তালুকদার, রামনগর গ্রামের মুরুব্বি মুজিবুর রহমান তালুকদার, মতছির আলী, আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, আরজ আলী, আইবুল ইসলাম, মিজানুর রহমান, নুর উদ্দিন, সাবেক ইউপি সদস্য তারা মিয়া, মিজানুর রহমান, কয়ছর আহমদ, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সদস্য শিব্বির আহমেদ, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সদস্য আকমল হোসেন, হরিপুর গ্রামের আলাউদ্দিন, রামনগর গ্রামের নুর আলী, সমরাজ আলী, আব্দুল মকব্বির, ফখর উদ্দিন, শিক্ষক রুবেল আহমদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি


