সুনামগঞ্জে সাহিত্য উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদযাপন উপলক্ষ্যে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুকবার বিকাল ৩টায় কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাহিত্য আলোচনা, স^রচিত কবিতা পাঠ, ছড়া, পুঁথিপাঠ, নৃত্য, বাউল গানের আসর। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত।
সংগঠনের সহ সভাপতি কবি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি জালাল খান ইউসুফী’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ও গবেষক ড. তপন বাগচী, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. কামাল উদ্দিন আহমদ, কবি এস এ শামীম সরকার, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ, কবি ও কথাশিল্পী মোহাম্মদ আব্দুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি মোহাম্মদ বাদশা গাজী।
এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাশিল্পী মনি হায়দার, বাউল বিরহী কালা মিয়া, ছড়াশিল্পী দেলোয়ার হোসেন দিলু, কবি হিলারী হিটলার আভী, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি ফজলুল হক দোলন, কবি অজয় রায়, ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, মো. মিছবাহ উদ্দিন, কবি মো. সহিদ মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গান গেয়ে বাউল গানের আসর মাতিয়েছেন বাঊল বিরহী কালা মিয়া, বাউল হেলাল খান, বাউল আল-হেলাল, শিল্পী মাবিয়া রহমান ঢাকা, শিল্পী রুমি খান ময়না, বিরহী রিপা, ফারজানা আক্তার আয়শা, শিল্পী আব্দুল বাছিত প্রমুখ।