স্টাফ রিপোর্টার
আকাশ মেঘলা থাকায় রবিবার কুয়াশাচ্ছন্ন ছিল সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা। সন্ধ্যা থেকে ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও হয়েছে। এই বৃষ্টি সোম ও মঙ্গলবার আরেকটু বেশি হতে পারে জেলার কিছু কিছু এলাকায়।
বিশেষ করে দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদরে আগামী দুই দিন কিছু বৃষ্টি রয়েছে। এরপর শীতের তীব্রতা আরও বাড়বে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, রবিবার সুনামগঞ্জে তাপমাত্রা ছিল ২২ থেকে ২৩ ডিগ্রি সেন্ট্রিগ্রেইট। দুইদিন বৃষ্টি হবার পর তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেন্ট্রিগ্রেইট পর্যন্ত নামতে পারে।
- তৃতীয় ডোজ গ্রহণ নিয়ে অনিশ্চয়তায় অনেকে
- টিকা দানের ক্ষেত্রে প্রাযুক্তিক বিড়ম্বনা দ্রুত সমাধান করতে হবে


