শুদ্ধ সঙ্গীত পরিষদ’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
শুদ্ধ সঙ্গীত পরিষদ সুনামগঞ্জের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় পুরাতন শিল্পকলা একাডেমি আব্দুল হাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান ওস্তাদ রবীন্দ্র চন্দ্র রায়ের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেবশ্রী তালুকদার সৃষ্টি, অরুণিমা দাশ, অন্তরা খাসনবীশ, শ্রাবণী দাশ বৃষ্টি, বিপাশা সরকার, স্মরণী দাশ, স্বাগত ভট্টাচার্য্য, কাকলী দাশ, অদিতী তালুকদার, অনন্যা বর্মন, তন্বিমা রায় বৃষ্টি, সমৃতা তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে যন্ত্র সহায়তায় ছিলেন, অঞ্জন চৌধুরী, সন্তোষ কুমার চন্দ মন্তোষ, কপিল ঋষি প্রমুখ।