সিলেট থেকে প্রকাশিত নতুন সংবাদপত্র দৈনিক শুভ প্রতিদিন নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে ৩০ জুলাই থেকে। নতুন যাত্রাকে সামনে রেখে সুধীজনদের নিয়ে এক সুধী সমাবেশের আয়োজন করেছে শুভ প্রতিদিন পরিবার। আগামী ৪ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ৩
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান। এছাড়াও সিলেটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত থাকবেন। উক্ত সুধী সমাবেশে সকলের উপস্থিতি কামনা করছেন শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন এবং প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী।


