শুভ বিবাহ

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী‘র প্রথম পুত্র মিজানর রহমান চৌধুরী মিঠু‘র এর সাথে সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষীপুর নিবাসী মরহুম আলহাজ্ব আজিজুর রহমানের প্রথম কন্যা জাসমিন আক্তার রানার শুভ বিবাহ গেল ২৫ অক্টোবর মঙ্গলবার সিলেট নগরীর পাঠানটুলাস্থ বৈরাতি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। বর-কনেকে আশির্বাদ দিতে উক্ত বিয়ে অনুষ্টানে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, প্রবীন সাংবাদিক আল অজাদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি‘র পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএন বাংলার সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, দৈনিক উত্তর পূর্বের নিউজ এডিটর নেহার রঞ্জন পুরকায়স্থ, প্রবীন শিক্ষক আলহাজ্ব তজম্মুল আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার মনির হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ  সহ সিলেটের সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবি, শিক্ষক সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।