দ. সুনামগঞ্জ ও জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আল্লাহ সকল কিছুর মালিক। আমাদের ভাল মন্দ করার কিছু নাই, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন তা আমাদের পালন করতে হবে। আমার নির্বাচনী এলাকায় ২ মাসের ভিতরে শতভাগ বিদ্যুতায়ন হবে ইনশাআল্লাহ। আমার নির্বাচনী এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, হাসপাতাল, টেক্সটাইল ইউনিষ্টিটিউট সহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হচ্ছে, আরও ব্যাপক উন্নয়ন হবে, তাই আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত হত দরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছেন এবং তাদের ভালবাসেন, তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার সামনের মাঠে বিশেষ কৃষি পুনর্বাসন কর্মসূচী ২০১৭-২০১৮ এর আওতায় ২০১৬-২০১৭ মৌসুমে আকষ্মিক বন্যা অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম’র সভাপতিত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকছেদুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহিদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি তহুর আলী, সহ সভাপতি আব্দুল কাইয়ূম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জসিম উদ্দীন, আসাদুর রহমান আসাদ, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, সাব্বির আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, কৃষকলীগ নেতা ফয়জুর রহমান, যুবলীগ নেতা মাসুক পারভেজ, মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদার, মোশারফ হোসেন সহ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিশেষ কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত ২৯ হাজার ২ শত ২৭ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
জগন্নাথপুর
এদিকে রবিবার জগন্নাথপুর উপজেলায় হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ কৃষি পুর্নবাসন কার্যক্রমের আওতায় বিনামূল্যে বোরো বীজ সার ও ব্যাংকের মাধ্যমে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও কৃষি অফিসার শওকত ওসমান মজুমদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুণ রশিদ চৌধুরী প্রমুখ। পরে মন্ত্রী আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় তৃণমুলের নেতাকর্মীরা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন।
- দিরাইয়ে জেলে খুন- আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ আসামী ৩১, গ্রেপ্তার ৩
- আদালতের হিসাব শাখায় জালিয়াতির ঘটনা- দুই আইনজীবী ও এক হিসাবরক্ষক আটক


