শেখ হাসিনা গ্রামে-গ্রামে বিদ্যুতের বাতি জ্বালিয়ে দিয়েছেন -এমপি মানিক

ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে শেখ হাসিনার সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে যাচ্ছে। দেশের প্রত্যেকটি অঞ্চলে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার কাজ শুরু করেছে সরকার। ছাতক-দোয়ারার প্রত্যন্ত অঞ্চলে কলেজ প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষাকে তৃণমুল পর্যায়ে পৌছে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের কাংখিত উন্নয়ন সম্ভব নয়। ছাতক-দোয়ারার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে এখন গ্রামের মানুষ গাড়ি থেকে নেমে বাড়িতে পা রাখছে। বিদ্যুৎ নিয়ে আষাঢ়ে গল্প বলার আর সুযোগ নেই। শেখ হাসিনা গ্রামে-গ্রামে বিদ্যুতের বাতি জ্বালিয়ে দিয়েছেন। ৭৫ পরবর্তী ২৫ বছর এ দেশে কোন উন্নয়ন হয়নি। হয়েছে স্বাধীনতা বিরোধী চক্রের সম্পদের উন্নয়ন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ দেশের মানুষের অধিকার ও উন্নয়নকে সমুন্নত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।
শনিবার বিকেলে ছাতকের চরমহলা ইউনিয়নরে জালালীচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আ’লীগ সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ওমর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির          
বক্তব্য রাখেন, উপজেলা আ’ীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মুিক্তযোদ্ধা কদর মিয়া, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, আফজল হোসেন, সিরাজুল হক, মোশাহিদ আলী, সিরাজ উদ্দিন মেম্বার, আলী আহমদ , নুর মিয়া, জমির আলী, আব্দুল হাসিম, ফকির ফারুক আহমদ, মহিজ আলী, ফারুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুহিবুর রহমান টুনু, যুগ্ম সম্পাদক কবির আহমদ,আব্দুল আলিম, যুবলীগ নেতা, মুতির মিয়া, নুর ইসলাম, আব্দুর রোপ, ছাত্রলীগ নেতা তাজাম্মুল হক রিপন, শিপলু আমহদ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম।  
এদিকে পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘উন্নয়নের স্বার্থে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জননেত্রীর ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে।’
রবিবার বিকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেজাউরা-হাশারুচর গ্রামবাসীর উদ্যোগে কেজাউরা প্রাথমিক বিদ্যালয় মাঠে এমপি মানিক কে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
স্থানীয় মকছুদুর রহমানের পরিচালনায় ও বিশিষ্ট মুরব্বী আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. আশিক উদ্দিন বিপ্লবী বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাহাদাত লাহিন আফজাল হুসেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেনূ সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ গাবুরগাও দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাও. কামরুজ্জামান ইউপি সদস্য নুরুজ্জামান শামীম আলী আহমদ আব্দুল হামিদ শামছুল হুদা জামাল উদ্দিন উপজেলা শিক্ষা কমিটির সদস্য খায়রুল হুদা।