Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শেখ হাসিনা থাকলে হাওরের নারীদের কর্মসংস্থান হবে -শামীমা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শেখ হাসিনা থাকলে হাওরের নারীদের কর্মসংস্থান হবে -শামীমা

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার বলেছেন,‘ জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই কেবল জনগণের মঙ্গল হয় এবং আগামীতে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসেন তাহলে অবশ্যই হাওরের বেকার নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক লীগ জামালগঞ্জ উপজেলা শাখা আয়োজিত কর্মীসভা ও জামালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জামালগঞ্জ          
থানা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা হাওর পাড়ের মানুষের কাছে পৌছে দিন। শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার, শেখ হাসিনা হাওর পাড়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে ছুটে এসেছেন আমাদের কাছে। আমাদের দু:খে তিনি ব্যথিত হয়েছেন। কৃষকদেরকে বিনামূল্যে সার বীজ ও নগদ অর্থ দিচ্ছেন। হাওর পাড়ের কয়েক লাখ কৃষককে ৩০ কেজি করে চাল ও নগদ ৫শত টাকা দিচ্ছেন প্রতি মাসে। কম মূল্যে ওএমএস’র চাল দিচ্ছে প্রতিদিন। শেখ হাসিনা সরকার বার বার দরকার।’
তিনি আরো বলেন,‘ বিদেশের যারা আমাদের সমুদ্র সম্পদ, তেল সম্পদ নিয়ে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। যারা দেশটাকে সন্ত্রাসের আন্তর্জাতিক লীলাভূমি বানাতে চায়, তারা এবং তাদের এদেশীয় এজেন্টরা বন্দুকের নল তাক করে রেখেছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যে। আসুন আমরা সবাই প্রতিদিনের প্রার্থনায় আমাদের নেত্রীর জন্যে হায়াত কামনা করি।’
জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদার, কৃষক লীগ নেত্রী সালমা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম, যুগ্ম আহবায়ক সুরভী আক্তার, ছাত্র লীগ নেতা মাহমুদুল ইসলাম তারেক, রফিক আহমেদ, জাকেরীন মিয়া, রায়হান আহমদ প্রমুখ।
কর্মী ও জনসভার পূর্বে অ্যাড. শামীমা শাহরিয়ারের নেতৃত্বে উপজেলা সদরের তেলিয়াপাড়ার মোড় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা কৃষক লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচির ভেন্যু জামালগঞ্জ শহীদ মিনারে যাওয়ার পথে থানার সামনে পুলিশ আটকে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে থানার সামনের মাঠে সভা করে কৃষক লীগ নেতাকর্মীরা।