‘মহান রুশ বিপ্লবের অজেয়-অমর শিক্ষাকে সামনে রেখে বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণ ঐক্যবদ্ধ হোন’-এই আহবানে মহান রুশ বিপ্লবের শততম বার্ষিকী পালন উপলক্ষে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় শেরপুর বাইপাস রোডস্থ কার্যালয়ে হোটেল শ্রমিক
ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া ও ওসমানীনগর উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি অনুকুর বৈদ্য। হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ও ফখর আহমেদ, সদস্য মজনু মিয়া, সানকার আহমেদ, আমিন তালুকদার, রাজু মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- এসআইইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাষ্ট্রিয়াল ট্যুর সম্পন্ন
- আফজল খান ঢাবির এএফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক


