সালেহ্ চৌধুরী
সুরেশ নাই। শুনার পর এই মুহূর্তে শোকে মূহ্যমান আমি। আমাদের প্রিয় সুরেশ ৭১’র কালোরাতের স্বাক্ষী ছিল। সুরেশ গুলি খেয়ে সুনামগঞ্জে গিয়েও থেমে থাকেনি। বর্বরতার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দিরাই-শাল্লার তরুণদের উজ্জীবিত করেছি আমি ও সুরেশ। সে এতো নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ছিল যা উদাহরণ হিসাবে থাকবে। একজন কল্যাণকামী মানুষ সুরেশ দাস। তাঁর জাতীয় পরিচিতিও ছিল। তাঁর পরিবারকে মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা যেন দেন মহান সৃষ্টিকর্তা।


