সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সুনামগঞ্জ জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্রসিকিউটর (জিপি) মো. মফচ্ছির মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজি আরা সাম্মী, সনাকের সভাপতি গোলাম কিবরিয়া, আব্দুল কাদির শান্তি মিয়া, সভাপতি এ কে এম আবু নাছার আহমদ, সহ সভাপতি কলি তালুকদার আরতি, সাকিল আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ, সহ সম্পাদক প্রভাষক দোলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জনি রায় শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, অ্যাডভোকেট মো. মফচ্ছির মিয়া সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর প্রধান উপদেষ্টা ছিলেন।
এদিকে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। বিবৃতিতে শোক প্রকাশ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আবেদ আলী, কেন্দ্রীয় প্রতিনিধি ও সিলেট জেলা সভাপতি ডা. ইসলাম উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা সৈয়দ মহিবুল ইসলাম, গোলাম কিবরিয়া, সাইফুল আলম সদরুল, সুনামগঞ্জ জেলা সভাপতি ফৌজিআরা শাম্মী, সহ-সভাপতি এ.কে.এম আবু নাসার আহমদ, কলি তালুকদার আরতি, মো.মফিজুল হক, নিগার সুলতানা কেয়া, শীলা বসু, অরণ তালুকদার, সাধারণ সম্পাদক সাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, ফজলুল করিম সাঈদ, নূরুল হাসান আতাহার, শাহ্ রুবেল আহমেদ, ডা. কানিজ রহিমা রব্বানী, অনন্ত রায়, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মুহিব, অর্থ সম্পাদক মেহেদী হাসান লিটন, দপ্তর সম্পাদক জনি রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সুমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী বেগম, সমাজ কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মশিউর রহমান রাসেল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন চন্দ্র সরকার, নির্বাহী সদস্য মো.জমির আলী, ফিরোজা আক্তার শাম্মী ও মাশউদুল আলম মামুন রেশিন প্রমুখ। উল্লেখ্য, অ্যাডভোকেট মো. মফচ্ছির মিয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখারর প্রধান উপদেষ্টা ছিলেন।
সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী মো. মফচ্ছির মিয়া (৬২) গত বুধবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
প্রেসবিজ্ঞপ্তি


