শোক-মোহাম্মদ আজিজুর রহিম

ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের সাবেক সভাপতি ও ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজিজুর রহিম বৃহস্পতিবার দুপুরে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহী …. রাজিউন)। গতকাল শুক্রবার সকাল এগারটায় তাঁর নিজ গ্রামের বাড়িতে নামাজের জানাযা শেষে তাঁর লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।