সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আরব উল্লাহ (৭০) রোববার সকাল নয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রোববার দুপুর দুইটায় মুহাম্মদপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।


