শোক সংবাদ মখসুদ আহমদ

দিরাই পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মখসুদ আহমদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি। এক শোক বার্তায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও শোক প্রকাশ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সহ-সভাপতি ইলিয়াছ আলী, আরাফাত আলী, নিজাম উদ্দিন, আওলাদ হোসেন, সাধারণ  সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক দিদার চৌধুরী, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ উপজেলা যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।