শোক সংবাদ আলখাছ মিয়া

দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলখাছ মিয়া (৬০) ইন্তেকাল করেছেন। বুহস্পতিবার দিবাগত রাতে পৌর সদরের আনোয়ারপুরস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রাতে অবস্থার অবনতি হলে সিলেট নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান।
শুক্রবার দুপুর ২টায় আনোয়ারপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে     গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলখাছ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাংসদ ড. জয়া সেনগুপ্তা, মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক ও প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, ওয়ার্ড কাউন্সিলর সোয়েল চৌধুরী প্রমুখ।