স্টাফ রিপোর্টার
পৌর এলাকার পূর্ব নতুনপাড়ার বাসিন্দা সোনালী ব্যাংকের কর্মচারী ইজাজ উদ্দিন আহমদ আর নেই (ইন্নালিল্লাহি— রাজেউন) । শনিবার দুপুর ২ টায় সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে
মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ রোববার দুপুর ২ টায় শহরের লক্ষণশ্রী ঈদগাহ্ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে গাজীর দরগাহ্ গুরস্থানে দাফন সম্পন্ন হবে।
মরহুম ইজাজ উদ্দিন আহমদ কবি রেহান উদ্দিন রাজুর ছোট ভাই এবং সমকাল সুহৃদ সমাবেশ, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রায়হান-ই জান্নাত রীপা’র বাবা ও জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের শ্বশুর।


