স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের বড় ভাই কামাল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না……রাজিউন)। শুক্রবার ভোর রাতে উপজেলার গুটিলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ৬মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মৃত্যুতে শোক
প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির উদ্দিন তালুকদার প্রমুখ।


