স্টাফ রিপোর্টার
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাড. হুমায়ুন কবির জাহানুর ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর কবির শাহিনুর এর মাতা এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু হানিফা নবাব মিয়া’র সহধর্মিণী জাহানারা আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বেলা ১১.২০ মিনিটে পৌর শহরের ষোলঘরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বাদ মাগরিব ষোলঘর জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ষোলঘরস্থ তাদের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, নাজির আহমদ চৌধুরী, রেজওয়ানুল হক রাজা, পারভেজ আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, ইস্তিয়াক আহমদ শামীম প্রমুখ।
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রেনেসা
- প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উৎসব আগামী রবিবার


