শোক সংবাদ বীণাপানি চক্রবর্তী

জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তীর মাতা শ্রীমতি বীণাপানি চক্রবর্তী (৭৯) পরলোক গমন করেছেন। শুক্রবার বিকাল ৪টায় নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শ্রীমতি বীণাপানি চক্রবর্তীর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী সহ সকল সদস্য শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি