স্টাফ রিপোর্টার
শহরের বাঁধনপাড়ার বাসিন্দা স্বর্গীয় মনীন্দ্র কুমার দে’র দ্বিতীয় পুত্র মোহিত রঞ্জন দে ভানু পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। রবিবার সকাল ৭ টা ৪ মিনিটে তিনি নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। তিনি সুপ্রভা ইন্টারন্যাশনাল এর মালিক প্রদীপ কান্তি দে নির্মল ও মনিকা মটরস এর মালিক মনধীর দে রুনুর বড় ভাই। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৪
মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বর্গীয় মোহিত রঞ্জন দে ভানু’র শেষকৃত্যানুষ্ঠান রবিবার দুপুরে শহরের নবীনগরস্থ ধোপাখালী শ্মশানে সম্পন্ন হয়েছে।


