শোক সংবাদ মো. চাঁন মিয়া

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি জুবায়ের পাশা হিমুর বাবা মো. চাঁন মিয়া (৮০) গত সোমবার রাত সাড়ে নয়টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকাল ১১টায় ধর্মপাশা গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে  তাঁকে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।