তাহিরপুর উপজেলার বাদাঘাটের প্রয়াত পঞ্চায়েত মো. ছবর আলী শাহ্র পুত্র ও দৈনিক যুগান্তরের তাহিরপুরের স্টাপ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ ও ভোরের কাগজ তাহিরপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্র চাচা বিশিষ্ট কয়লা আমদানিকারক মো. আজিব শাহ্ (৫১) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজিব শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ।


