শোক সংবাদ

করম আলী
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই উত্তরবাড়ির বাসিন্দা আওয়ামীলীগ নেতা করম আলী (৬৫)ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগছিলেন। শুক্রবার বাদজুম্মা ইকড়ছই মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। মরহুম করম আলী জগন্নাথপুর পৌরসভা          আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদের চাচাতো ভাই ও উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব এবং উপজেলা যুবলীগ সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপনের চাচা। তিনি জগন্নাথপুর সদর ইউনিয়ন ও পরবর্তীতে মানউন্নীত জগন্নাথপুর পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের সাথে ছিল তার সুসম্পর্ক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, আওয়ামীলীগ নেতা প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি পৌর মেয়র আব্দুল মনাফ, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি মাহবুর রহমান ভূইয়া, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান, বাবু চৌধুরী, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রোমেন আহমদ, আব্দুল মুকিত  প্রমুখ।  
মারাজ আলী
সুনামগঞ্জ শহরতলীর আপ্তাবনগর মহল্লার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মারাজ আলী (৮০) আর নেই। শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন তিনি। (ইন্না……রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৮ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ আসর নতুন হাছননগরস্থ মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আপ্তাবনগরস্থ গ্রাম্য কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক ব্যাংক       কর্মকর্তা দৌলত খান মানিক, ওয়াজিদ আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, তহশিলদার এরশাদ আলী, মহিলা কাউন্সিলর সুজাতা রানী রায়, দৈনিক সিলেট বাণী জেলা প্রতিনিধি মাসুক মিয়া, মোশাররফ হোসেন, আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইসমাইল মিয়া, হুমায়ূন কবির, শাহ্ শওকতুল ইসলাম, সমসের আলী, জিয়াউল হক, আজিজুল হক প্রমুখ। – (প্রেস বিজ্ঞপ্তি)