শোক সংবাদ

সাবেক ইউপি চেয়ারম্যান সুফি মিয়া আর নেই
দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কুলঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিবিয়ানা ডিগ্রী কলেজ ও ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছুফি মিয়া (৮৫) আর নেই।       
শনিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি ক্লিনিকে মারা যান তিনি (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী  ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার দুপুরে গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায় যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া।  
বিএনপি নেতা মকসদ মিয়ার দাফন সম্পন্ন
দিরাই প্রতিনিধি
জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বিশেষ সহকারী দিরাই পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মকসদ (৩৬) মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না…..রাজিউন)। শুক্রবার দিবাগত  
 রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান। শনিবার ১১টায় নিজ গ্রাম পৌর সদরের সুজানগর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী  মেয়ে ও  ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মকসদ মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সাংসদ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায় যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ।  
এদিকে দিরাই পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মখসুদ আহমদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি। এক শোক বার্তায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অন্যান্যদের মাঝে শোক প্রকাশ করেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সহ-সভাপতি  ইলিয়াছ আলী, আরাফাত আলী, নিজাম উদ্দিন, আওলাদ হোসেন, সাধারণ  সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক দিদার চৌধুরী, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ উপজেলা যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
ইছাক আলী
সুনামগঞ্জ শহরস্থ নতুন হাছননগর মহল্লার বাসিন্দা ইছাক আলী (৭০) আর নেই। রবিবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে এ্বং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রবিবার সকালে নতুন হাছননগরস্থ ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের       
কবরস্থানের তাকে দাফন করা হয়। ইছাক আলীর মৃত্যুতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল।
সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা দৌলতখান মানিক, অ্যাড. সৈয়দ শামসুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুল হান্নান তালুকদার, তহশিলদার এশাদ আলী, সাংবাদিক মাসুক মিয়া, নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইসমাইল মিয়া ও সফিক মিয়া।