শোক সংবাদ

সত্যেন্দ্র কুমার রায়
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ উপজেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায় (৫৯) আর নেই। রবিবার রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত নিজ বাড়ি সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামে মৃত্যুবরণ করেন। সোমবার নিজ বাড়ি কালিবাড়ি শশ্মানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক বার্তা জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার , হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের আহবায়ক ইউসুফ আল আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নৃপেশ চন্দ্র তালুকদার নানু, সাধারণ সম্পাদক বিমল বণিক,  জেলা হিন্দু -বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি দিপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলার আহবায়ক পুর্নেন্দু ঘোষ চৌধুরী, যুগ্ম- আহবায়ক চিত্তরঞ্জন পাল , যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, সদস্য সচিব সজিব বণিক , ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক গুনেন্দ্র চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন জামালগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, ভীমখালী ইউনিয়নে সভাপতি কৃপাসিন্ধু কর, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সভাপতি চন্দন রায়, সাচনা ইউনিয়নের সভাপতি মানস রায়  প্রমুখ।
সৈয়দা পারুন খাতুন
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিনের মাতা সৈয়দা পারুন খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজবাড়ি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর সৈয়দপুর দরগাহ মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।