শ্মশান কালীমাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
শ্মশান কালীমাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌর শহরের ধোপাখালীস্থ কেন্দ্রীয় শ্মশান ঘাটে পৌর মেয়র নাদের বখত এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ সহ শ্মশান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।