সু.খবর ডেস্ক
শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া, তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে কারখানা কর্তৃপক্ষকে। এ বিষয়ে সংবিধান এবং অন্যান্য আইনের শাসনের প্রতি আরো দায়িত্বশীল হতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ভয়-ডরহীন পরিবেশ এবং প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। ব্যবসা পরিচালনায় যে সমস্যা সরকারের নজরে আনার পরিমর্শ ও দিয়েছেন তিনি।
‘বাংলাদেশের অর্থনীতি: প্রেক্ষিত বেসরকারি খাত’- বিষয়ক এক ওয়েবিনারে এ কথা বলেছেন তিনি। শনিবার অনলাইনে এই আয়োজন করেছে ঢাকা চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ( ডিসিসিআই)। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর. ফরাশ উদ্দিন, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠান বিআডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন প্রমুখ। ওয়েবিনার সঞ্চালনা করেন ডিসিসিআইর সভাপতি রিজওয়ান রহমান। বিষয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষ এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের রাজনৈতিক উন্নয়ন দর্শন বাস্তবায়নে সহায়তা করছেন উদ্যোক্তারা। ‘উইন উইন’ ভিত্তিতে বেসরকারি খাতের আরো সম্প্রসারণ চায় সরকার। যে কোন আলোচনা এবং সংলাপের মাধ্যমে সব সমস্যা সমাধান এবং নীতি সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
সূত্র : সমকাল
- গণটিকার প্রথম দিনে বন্ধ ছিল তাহিরপুর সদর হাসপাতালের টিকা কার্যক্রম
- প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন


