জয়ন্ত তালুকদার পুল্টন কে আহবায়ক ও শ্যামল দেব কে সদস্য সচিব করে প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় সর্বসম্মতিক্রমে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রসেন তালুকদার, প্রদীপ দাশ, কৃপেশ চন্দ্র দাস, অরুণ পুরকায়স্থ, জুসেন আহমদ ও মহুয়া দেব মিতু।
উল্লেখ্য, হাওর অঞ্চলের গর্ব, লোক সংস্কৃতির অন্যতম দিকপাল প্রতাপ রঞ্জন’র স্মৃতি রক্ষার্থে শান্তিগঞ্জ উপজেলার সংস্কৃতি ও সামাজিক কর্মীগণকে নিয়ে প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
প্রেসবিজ্ঞপ্তি


