শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জ স-মিল শ্রমিক সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়ার উপর গত মঙ্গলবার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় আলফাত স্কয়ারে সুনামগঞ্জ জেলা স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মিয়ার পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স-মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, আন্যতম সদস্য রুপাংকর দাস, আমির উদ্দিন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি লিলু মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সহসভাপতি শাহ আলম, সহ সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা, সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, সদস্য আলমগীর মিয়া, আব্দুল ওদুদ (ওদু মিয়া) সেবক চন্দ, মহিনুর, নাজিম, মনির মিয়া, সাহিদ মিয়া, কামরুল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা মনির মিয়ার উপর হমলাকারী বরকত চেয়ারম্যানের ছেলে মান্না কে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রেসবিজ্ঞপ্তি