স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামী জন্মতিথি উদযাপন কমিটির আয়োজনে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশিষ্ট আলোচক শ্যামসুন্দর দে ও জিতেন্দ্র দেবনাাথের পরিবেশনায় পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হবে। রাত ৯ টায় নিরঞ্জন দাসের পরিবেশনায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের অধিবাস।
৯ সেপ্টেম্বর শুক্রবার ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তনের শুভারম্ভ। লীলামৃত বিতরণে নিরঞ্জন দাস, রতিশ দাস, নিশিকান্ত তালুকদার, ঝুমারানী দাস প্রমুখ। দুপুর ২টা থেকে মহাপ্রসাদ আস্বাদন।
১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় নিরঞ্জন দাসের পরিবেশনায় দধিভান্ড ভঞ্জন ও পূর্ণার মধ্যে দিয়ে সমাপ্তি হবে শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উপলক্ষে অষ্ট্রপ্রহরব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের।
এদিকে নতুনপাড়া শ্রী¤্রী মহাপ্রভুর মন্দিরে আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার রাধারানির শুভ আবির্ভাব মহোৎসব উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভোর ৫টায় মঙ্গল আরতি ও প্রভাতী কীর্তন, সকাল ৮টায় শ্রীশ্রী রাধিকা অষ্টোকম পাঠ, সকাল ৯টায় সমবেত গীতা পরায়ণ, সকাল ১০টায় দীফক রঞ্জন দাসের পরিবেশনায় শ্রীমদভাগবত পাঠ, বেলা সাড়ে ১১টায় রাধারানির মহিমা কীর্তন, দুপুর ১২ টায় শঙ্খ ও উলধ্বনি ও নাম কীর্তনের মধ্যে দিয়ে রাধারানির শুভ আবির্ভাব তিথি উদযাপন-অভিষেক ও পুষ্পাঞ্জলী প্রদান, দুপুর ১টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় আরতি ও নাম কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।


