স্টাফ রিপোর্টার
ষোলঘরবাসীর উদ্যোগে আজ বিকাল ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ষোলঘর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে মেহমান হিসেবে বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখ্ত উপস্থিত থাকবেন।
ওয়াজ মাহফিলে গাজীপুর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাও আব্দুর রহিম আল-মাদানী প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন জামতলা মসজিদের ইমাম ও খতিব মাওঃ সাজিদুর রহমান, বি-বাড়ীয়ার মাওঃ এখলাছুর রহমান আনছারী, গণিগঞ্জের মাওঃ এহসান রেজা মুহিবী, দেওয়ান বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ গোলাম মৌলা, ষোলঘর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ খালেদ সাইফুল্লাহ।
এতে সভাপতিত্ব করবেন, ষোলঘর পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি সভাপতি অ্যাড. সাহারুল ইসলাম, দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আলী নূর।


