মতিয়ার চৌধুরী, লন্ডন
কয়েক মাস যাবত বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক হামলা মন্দির ও বাড়ীঘরে অগ্নিসংযোগের বিষয়ে উদবেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন অলপার্টি পার্লামেন্টারী গ্রুপের চ্যায়ারম্যান বব ব্লাকম্যান এমপি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রতিদিনই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে, এর বিচার না এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যে তিনি সরকারের ব্যর্থতাকে দ্বায়ী করে বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশ মাইনরিটি সম্ম্রদায়ের বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
বিবৃতিতে তিনি বলেন, শুধু মাইনরিটি সম্প্রদায়ই নয় উগ্রবাদীদের টার্গেটে পরিনত হচ্ছে মুক্তচিন্তার মানুষ এবং ভিন্ন ধর্মালম্বীরাও। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের বাড়ীঘর ও মন্দিরে অগ্নিসংযোগ ও গাইবান্ধায় সাঁওতার সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানান ব্রিটিশ এমপি বব ববব্লাকম্যান।
১৪ নভেম্বর বিকেলে লন্ডনের একটি মন্দির পরিদর্শন শেষে এই বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন দোষীদের বিচার এবং সংখ্যালঘু সম্প্রদার্য়ে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট হবেন।


