Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে -নাছির চৌধুরী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে -নাছির চৌধুরী

স্টাফ রিপোর্টার
জেলা বিএনপি আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সকল নেতা কর্মীকে এক হয়ে কাজ করতে হবে। নয় মাস যুদ্ধ করে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। কিন্তু দেশের কিছু অসৎ মানুষ আছে যারা এই দেশকে ধ্বংস করে দিতে চাচ্ছে, আমরা কিছুতেই তাদের স্বপ্ন সফল হতে দেব না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে বর্তমানে এখন একটি অবৈধ সরকারের শাসন চলছে। অসহায় ও পথচারী মানুষকে বিনা কারণে নির্যাতন করা হচ্ছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার জন্য আমরা সকল নেতা কর্মীকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক হয়ে কাজ করে যেতে হবে।’   
বুধবার দুপুরে শহরের জলিলপুরে বিএনপি অস্থায়ী কার্যালয়ে নব-নিবার্চিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন  জেলা  বিএনপি আহবায়ক নাছির  
উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ফারুখ আহমদ, সেক্রেটারী আমিনুর রশিদ, পৌর বিএনপির প্রথম সদস্য নূর হুসেন, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি মোতালেব খান, সৈয়দ শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ প্রমুখ।