সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
ডিজিটাল বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নির্দেশে শহরের চেম্বার অব কমার্স ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান লস্কর।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. মিজানুর রহমান, সদর যুবলীগের সভাপতি এহমান আহমদ উজ্জ্বল, সহ-সভাপতি মো. ফয়সল আহমদ, কাউসার তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. জেবুল মিয়া, সৈয়দ ইমন, হাবিকুর রহমান, সুব্রত তালুকদার জুয়েল, মাজেদ মিয়া, জহিরুল মিয়া, আব্দুর রাজ্জাক, এমান আহমেদ, মাজেদ হোসেন ও ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।
পরে শহরের নবীনগরের বেরীবাঁধে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।