স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ তাঁর বক্তব্যে বলেন, ‘কৈশোরে সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে উঁকি-ঝুঁকি দেবার সাহস হতো না আমাদের। তবে আমাদের শ্রদ্ধেয় রুমী ভাই (মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমী) ও সাদিক ভাই (ড. মোহাম্মদ সাদিক)’এর সঙ্গে এই বিদ্যালয়ের নানা স্মৃতি রয়েছে। তাঁরা এই বিদ্যালয়ের দুলাভাই। উপস্থাপক তানিম চৌধুরীও উপস্থাপনায় বলেন,‘আমাদের বড়ভাই এবং দুলাভাই বিশেষ অতিথি দু’জনই’। মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমী পরে তাঁর বক্তব্যে বলেন, ‘চন্দ্রালোকের বালিকার মধ্যে ধারারগাঁওয়ের কবি সাদিকের শ্যালিকা, জেটালিকা সবই আছেন’।
ড. মোহাম্মদ সাদিক অবশ্য তাঁর বক্তব্যে বলেন,‘সতীশ চন্দ্র বালিকায় শিক্ষার্থী থেকে শিক্ষা সচিব এবং এখন পিএসসির চেয়ারম্যান পর্যন্ত আমি কখনোই আসিনি, আজই আমার প্রথম আসা’।


