সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
‘নামতা’ নামক গণিতের বিষয়টির প্রসংগ আসলেই সতীশের বালিকাদের চোখের সামনে একজনের প্রতিচ্ছবি ভেসে উঠে – তিনি কে তা বলার আগেই যে সবাই সমস্বরে ‘ঝুনুদি’ বলে উঠবে তাতে নিঃসন্দেহে একমত পোষণ করে আজকের ‘আমাদের অহংকার’ প্রতিবেদন উপস্থাপন করছি। ‘ঝুনুদি’ নামে যিনি সকল মহলে সুপরিচিত তাঁর আসল নাম জ্যোৎস্না রানী দে। সুনামগঞ্জ জজকোর্টের পেশাজীবী মোক্তার প্রয়াত প্রভাত চন্দ্র দে ও প্রয়াত শ্বেতাঙ্গিনী দে’’ আট সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ । সুনামগঞ্জে জন্ম ৩রা মার্চ ১৯৪৩।
হাতেখড়ি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শহর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ৬ষ্ঠ থেকে সতীশের ছাত্রী হিসেবে ম্যাট্রিকুলেশন ১৯৫৮। সুনামগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ১৯৬০। ঢাকার ইডেন গার্লস কলেজ থেকে স্নাতক (বি. এস-সি) ১৯৬২ এবং ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি. এড ১৯৬৮।
শিক্ষিকা হিসেবে পেশার শুরু বালিকা বেলার বিদ্যাপীঠ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৬৩। পাঠদানে তাঁর বিষয় ছিল গণিত ও বিজ্ঞান। সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ ও সিলেটের সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। পরবর্তীতে আবারো একই পদমর্যদায় সতীশে ফিরে আসেন ও পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষিকার দায়িত্বে থাকাকালে পুনরায় পদোন্মতিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করে প্রায় দুুই বৎসর সেখানে কাটান এবং কর্মজীবনের শেষ তিন মাস সতীশের প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োজিত থেকে ২০০০ এর মার্চে
পেশা থেকে অবসর গ্রহণ করেন।
স্বামী প্রয়াত বিপ্রেশ চন্দ্র দত্ত সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। তাঁদের তিন ছেলেই অস্ট্রেলিয়া প্রবাসী, নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বর্তমানে ছেলেদের সাথে অস্ট্রলিয়াতে আছেন। তিন ছেলে তিন ছেলেবৌ ও নাতী নাতনীকে নিয়ে পরবাসী পারিবারিক জীবনে তিনি ভাল আছেন।
সেসময় গণিত- বিজ্ঞানের শিক্ষকের সংখ্যা এত কম ছিল যে হাতে গুণা কয়েকজনের মধ্যে তিনি ছিলেন একমাত্র মহিলা শিক্ষক। তাঁর শিক্ষাদান পদ্ধতি ছিল অংশগ্রহণমূলক। গণিত ও বিজ্ঞানের মত কঠিন বিষয়কে সহজভাবে শিক্ষাদানে তাঁর নিজস্ব পদ্ধতিগত ও ব্যক্তিত্বের পরিচয় স্পষ্টভাবে ফুটে উঠত। তাঁর একান্তই নিজস্ব ব্যক্তিত্বের প্রভাবে বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে মনোযোগী ও নিষ্ঠাবান হিসেবে সতর্কতার সাথে সজাগ হয়ে চলতে বাধ্য ছিল।
জানামতে তিনি একবার এদেশের শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক এবং রামকৃষ্ণ মিশন ও আশ্রম থেকে ‘রতœগর্ভা মা’ এর মর্যাদার স্বীকৃতি লাভ করেন।
বালিকা বেলায় সতীশের ছাত্রী হিসেবে লেখাপড়ার সময় শ্রদ্ধেয় কিরণ বালা দেব ও শ্রদ্ধেয় করিমুন্নেসা খাতুনের সাহচর্যে বিদ্যাশিক্ষার দিনগুলি স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ উজ্জ্বলতম স্মৃতি হয়ে বেঁচে আছে-থাকবে আমরণ।
বর্তমান তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে ডিজিটাল বাংলাদেশ গঠনে সক্রিয়তার সাথে সহজেই নিজেকে যুক্ত করে সুফল বয়ে আনা নিশ্চিত হয় – বর্তমান প্রজন্মের কাছে তিনি বিনয়ের সাথে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সুস্থ শরীরে দীর্ঘায়ু লাভে নাতি- নাতনীসহ ছেলে ও বৌ-দের নিয়ে আনন্দলাভে সুখ-শান্তিময় জীবন যাপন করুন এই কামনাই করছি। পরিশেষে শ্রদ্ধেয় দিদিকে অন্তরের গভীরতম স্থান থেকে জানাই বিন¤্র অভিবাদন।


