স্টাফ রিপোর্টার
খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষে তাহিরপুর উপজেলার বড়দল (উঃ) ইউনিয়নের চানপুর বাজার সংলগ্ন সীমান্তে সুনামগঞ্জের আদিবাসী সংগঠন ‘উইকক্লিব
সীম যুব সংঘ’ সোমবার দুপুরে মানববন্ধন করেছে। মানববন্ধনে আদিবাসী-বাঙালিরা খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, উইকক্লিব সীম যুব সংঘের সভাপতি ও বিশিষ্ট আদিবাসী নেতা এন্ড্রো সলমার, চানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজল চন্দ্র সরকার, বড়দল (উ.) ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সম্রাট মিয়া, ইউপি সদস্যা সুষমা জাম্বিল, আদিবাসী নেতা শ্বশ্বধর দ্রং, ‘উইকক্লিব সীম যুব সংঘের সাধারণ স¤পাদক মিখায়েল দিও প্রমুখ।
- অপশক্তি প্রতিরোধের প্রত্যয় নিয়ে লন্ডনে শতকণ্ঠে মুক্তির গান
- সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি- আমাদের অহংকার (৭)


