সীমান্তে খাদ্য অধিকার বিষয়ে আদিবাসীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষে তাহিরপুর উপজেলার বড়দল (উঃ) ইউনিয়নের চানপুর বাজার সংলগ্ন সীমান্তে সুনামগঞ্জের আদিবাসী সংগঠন ‘উইকক্লিব
 সীম যুব সংঘ’ সোমবার দুপুরে মানববন্ধন করেছে। মানববন্ধনে আদিবাসী-বাঙালিরা খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, উইকক্লিব সীম যুব সংঘের সভাপতি ও বিশিষ্ট আদিবাসী নেতা এন্ড্রো সলমার, চানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজল চন্দ্র সরকার, বড়দল (উ.) ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সম্রাট মিয়া, ইউপি সদস্যা সুষমা জাম্বিল, আদিবাসী নেতা শ্বশ্বধর দ্রং, ‘উইকক্লিব সীম যুব সংঘের সাধারণ স¤পাদক মিখায়েল দিও প্রমুখ।